আবার মা হচ্ছেন অভিনেত্রী মাহিরা খান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে নতুন এই অধ্যায়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃত্বকালীন একটি

2026-09-13T21:31:17+00:00
2026-09-13T21:31:17+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আবার মা হচ্ছেন অভিনেত্রী মাহিরা খান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম 
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ছবি : সংগৃহীত
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে নতুন এই অধ্যায়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃত্বকালীন একটি ছবি প্রকাশ করে জানিয়েছেন তিনি।

সাদা গাউনে বেবি বাম্প স্পষ্ট থাকা ছবির ক্যাপশনে মাহিরা লেখেন, ‘আমরা নিজেদের মতো করে পরিকল্পনা করি, তারপর আসে আল্লাহর পরিকল্পনা।’

২০২৩ সালে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এই দম্পতির এটি প্রথম সন্তান। এর আগে অভিনেতা আলি আসকারির সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেই সংসারে ২০১০ সালে জন্ম নেয় ছেলে আজলান।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন মাহিরা। টিআইএফএফের কমিউনিটি ইমপ্যাক্ট প্রোগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পান তিনি। ‘ইউর মাদার ইউর মাদার ইউর মাদার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারেও শাড়ি পরে বেবি বাম্প নিয়ে উপস্থিত হন অভিনেত্রী।


ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয় মাহিরার জন্য বিষয়টি প্রকাশ্যে আনা সহজ ছিল না। তিনি বলেন, ‘আমি সাধারণত খুব ব্যক্তিগত জীবনযাপন করি। তাই নিজের কোনও ব্যক্তিগত খবর প্রকাশ্যে আনতে গেলে একটু নার্ভাস হয়ে পড়ি।’

২৪ বছর বয়সে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতার সঙ্গে এবারের সময়টাকে আলাদা বলে জানিয়েছেন তিনি। মাহিরার ভাষায়, ‘শেষবার যখন অন্তঃসত্ত্বা হয়েছিলাম, তখন আমার বয়স ছিল ২৪। এখন ৪১। আমি শারীরিক, মানসিক এবং আবেগের দিক থেকে সম্পূর্ণ অন্য একজন মানুষ।’

নতুন এই মাতৃত্ব তার পরিকল্পনায় না থাকলেও এটিকে সৃষ্টিকর্তার উপহার হিসেবেই দেখছেন মাহিরা। তিনি বলেন, ‘আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার পরিকল্পনাই সবচেয়ে বড়।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   মা  অভিনেত্রী  মাহিরা খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: