‘সেপারেশন’-এ পরীমণি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার

2026-09-13T19:23:25+00:00
2026-09-13T19:23:25+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘সেপারেশন’-এ পরীমণি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে পরীমণিকে। ছবি : সংগৃহীত
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।

নতুন এই কাজটিতে পরীমণির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ‘সেপারেশন’-এ যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন পরীমণি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন, গিয়াস উদ্দিন সেলিম।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে এখনও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এর ফলে ‘সেপারেশন’-এ পরীমণিকে ঠিক কোন ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমণির আগের কাজগুলোর সাফল্যের কারণে নতুন এই ফিকশন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সেপারেশন  পরীমণি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: