হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় বৈঠক স্থগিত করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের সালালাহ শহরে

2026-09-14T08:01:44+00:00
2026-09-14T08:01:44+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় বৈঠক স্থগিত করল ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ এএম 
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের সালালাহ শহরে ওই বৈঠক হওয়ার কথা ছিল। আঞ্চলিক সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা পেছানো হলো। 

রোববার ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওএনএ জানায়, গঠনমূলক সংলাপের অনুকূল পরিবেশ তৈরি করতে বৈঠকটি পরবর্তী সময়ের জন্য স্থগিত করা হয়েছে। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অঞ্চলটিতে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে ওমান প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওমানের আয়োজনে অনুষ্ঠেয় বৈঠকে ইরানের পাশাপাশি ইরাক ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। তবে কোন কোন দেশ এতে যোগ দেবে, তা স্পষ্ট করা হয়নি। এদিকে বাহরাইন জানিয়েছিল, তারা বৈঠকে অংশ নেবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বড় ধরনের সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়লে প্রণালিটি ইরান এবং পরে যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পড়ে।

যুদ্ধের কারণে হরমুজ দিয়ে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। চলতি সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠে যায়।


হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুন মাসে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে তা ভেস্তে যায়। এর মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের সাম্প্রতিক অগ্রগতি বাব আল-মান্দাব প্রণালিকেও নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে।

বৈঠক স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক সমঝোতার উদ্যোগ আপাতত আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ  ইরান  উপসাগরীয়  বৈঠক স্থগিত  ওমান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: