মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একসঙ্গে মক্কায় গিয়ে ওমরাহ পালনের ইচ্ছা ছিল বাবা-মেয়ের। তবে সেই স্বপ্নপূরণের আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

2026-09-14T09:12:52+00:00
2026-09-14T09:12:52+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ এএম 
ছবি : সংগৃহীত
একসঙ্গে মক্কায় গিয়ে ওমরাহ পালনের ইচ্ছা ছিল বাবা-মেয়ের। তবে সেই স্বপ্নপূরণের আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। মেয়ের মৃত্যুর পর তার স্মৃতি ও অপূর্ণ স্বপ্ন হৃদয়ে ধারণ করে মক্কায় ওমরাহ পালন করলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। পুরো ওমরাহজুড়ে তার সঙ্গে ছিল প্রয়াত মেয়ে কারিনার পাসপোর্টটি।

গত বছর থেকেই মেয়েকে নিয়ে কাবা শরিফ যাওয়ার পরিকল্পনা করেছিলেন কায়সার হামিদ। কিন্তু কয়েক মাস আগে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা। 


সম্প্রতি পবিত্র নগরী মক্কায় গিয়ে কারিনার পাসপোর্ট হাতে ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দেন তার বাবা। সেখানে তিনি উল্লেখ করেন, স্বপ্নে তিনি কারিনাকে তার সাথে কাবা শরিফ প্রদক্ষিণ করতে দেখেছেন, ফলে আত্মিকভাবে কারিনা তাদের সাথেই ওমরাহ সম্পন্ন করেছে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, প্রাণবন্ত উপস্থাপনা, জীবনঘনিষ্ঠ কনটেন্ট এবং ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় ও চিত্রনাট্য লিখে খুব অল্প সময়ে তরুণদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন কারিনা কায়সার।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কারিনার কায়সার  পাসপোর্ট  কায়সার হামিদ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: