চরভদ্রাসনে মাছের পোনা অবমুক্তকরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে ফরিদপুরের চরভদ্রাসনে উন্মুক্ত জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।সোমবার (১৪

2026-09-14T15:26:52+00:00
2026-09-14T15:26:52+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চরভদ্রাসনে মাছের পোনা অবমুক্তকরণ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
অবমুক্ত করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। ছবি : সময়ের আলো
মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে ফরিদপুরের চরভদ্রাসনে উন্মুক্ত জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। 

পরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণের পাশাপাশি চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন তিনি। এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শহিদুল ইসলাম বাবুল।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানা উপ-পরিদর্শক মো. এনামুল হক, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মৎস্য কর্মকর্তা মো.নাঈম হোসেন বিপ্লব, উপজলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. অহিদুজ্জামান মোল্লা প্রমুখ। এছাড়া বিভিন্ন দফতর প্রধানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চরভদ্রাসন  মাছের পোনা  অবমুক্তকরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: