সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে সরকার যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করার

2026-09-14T15:28:29+00:00
2026-09-14T15:28:29+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে সরকার যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। এ কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপর বেশি জোর দেয়া হচ্ছে।


মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সন্ত্রাস  দমন  ক্রসফায়ার  সরকার  আইনমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: