ডাকসুর কর্মকাণ্ডে তিন তদন্ত কমিটি ঢাবির

ঢাবি সংবাদদাতা

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

2026-09-14T21:37:00+00:00
2026-09-14T21:37:34+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ডাকসুর কর্মকাণ্ডে তিন তদন্ত কমিটি ঢাবির
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৯:৩৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা, অনুমতি ছাড়া শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়গুলো তদন্ত করবে কমিটিগুলো।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিগুলোকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কলাভবনসংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। পরে ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের একটি ওয়েবসাইটও চালু করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এসব উদ্যোগের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।


এদিকে ডাকসু সংগ্রহশালা সংস্কারের পর সেখানে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখার বিষয়টি গতকাল রোববার প্রকাশ্যে আসে। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

দিনভর বিতর্কের পর জিন্নাহর ছবি রাখার বিষয়টিসহ ডাকসুর সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো খতিয়ে দেখতে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ডাকসু  কর্মকাণ্ড  তদন্ত কমিটি  ঢাবি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: