মধ্যপ্রাচ্য সংকটে প্রায় তিনগুণ দামে এলএনজি কিনছে সরকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় প্রায় তিনগুণ বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে

2026-09-14T22:28:12+00:00
2026-09-14T22:52:08+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মধ্যপ্রাচ্য সংকটে প্রায় তিনগুণ দামে এলএনজি কিনছে সরকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১০:৫২ পিএম
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় প্রায় তিনগুণ বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। আগামী ২৭-২৮ অক্টোবরের জন্য সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল প্রায় ১০ ডলার। সেই তুলনায় বর্তমানে প্রায় তিনগুণ বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে।


অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯-১০ অক্টোবরের জন্য যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে এলএনজি কেনা হবে। এতে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৮ দশমিক ৯৫ ডলার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ড্যারাব ইনক থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতি এমএমবিটিইউ ১৭ ডলার দরে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিঙ্গেল এলএলসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৯ ডলার দরে আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে দেশের চাহিদা মেটাতে এসব এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মধ্যপ্রাচ্য  এলএনজি  দাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: