মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, সারলেন বেবি শাওয়ার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের বাসার ছাদে সহকর্মী ও

2026-09-15T08:38:24+00:00
2026-09-15T08:43:05+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, সারলেন বেবি শাওয়ার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৮:৪৩ এএম
অভিনেত্রীর বেবি শাওয়ারের আনন্দঘন মুহূর্ত। ছবি : সংগৃহীত
মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের বাসার ছাদে সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেবি শাওয়ারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। 

চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী হামিদ। এবার বেবি শাওয়ারের আয়োজন করলেন তিনি।


আয়োজনটি ছিল অনেকটা গেট টুগেদারের মতো। এতে মৌসুমীর সহকর্মী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ আরও অনেকে। প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটান অভিনেত্রী।


বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন মৌসুমী। আবদুল ওয়াদুদ ব্যবসার সঙ্গে জড়িত। বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল তাদের। বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মিল থাকার কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন মৌসুমী।

এ আয়োজন প্রসঙ্গে মৌসুমী জানান, তার মা হওয়ার আনন্দে বন্ধুরাই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে কারণে অনেককেই জানানো সম্ভব হয়নি। অনুষ্ঠানে অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। মাছ, ভাতসহ নানা ধরনের খাবারের আয়োজন ছিল সেখানে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হবেন মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়ে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

সময়ের আলো/মহু
  বিষয়:   মৌসুমী হামিদ  বেবি শাওয়ার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: