মুজিবনগরে ইট ভাঙার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ইট ভাঙার মেশিন উল্টে গুরুতর আহত হয়ে লিখন হোসেন (২৭) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

2026-09-15T15:19:37+00:00
2026-09-15T15:25:41+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুজিবনগরে ইট ভাঙার মেশিন উল্টে নির্মাণ শ্রমিক নিহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৩:২৫ পিএম
দুর্ঘটনাকবলিত ইট ভাঙার মেশিন। ছবি : সময়ের আলো
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ইট ভাঙার মেশিন উল্টে গুরুতর আহত হয়ে লিখন হোসেন (২৭) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শ্রমিক। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। ওইদিন দুপুরে কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে একটি ইট ভাঙা মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামে যাচ্ছিলেন। বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছালে মেশিনের সামনের চাকার এক্সেল ভেঙে উল্টে পড়ে। এতে লিখন গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মুজিবনগর  ইট  ভাঙা  মেশিন  শ্রমিক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: