সাংবাদিক পুলকের মৃত্যুর ৩ দিন পর ১০ লাখ টাকা দিল সমকাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে দৈনিক সমকাল

2026-09-15T15:22:58+00:00
2026-09-15T15:22:58+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সাংবাদিক পুলকের মৃত্যুর ৩ দিন পর ১০ লাখ টাকা দিল সমকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে দৈনিক সমকাল কর্তৃপক্ষ। সোমবার পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই অর্থ জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের প্যারারা রোডে সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবার ও দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মে মাসে পুলক চ্যাটার্জিকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি বেকার ছিলেন। এ সময় তিনি মানসিকভাবে কষ্টে ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

মৃত্যুর আগে পুলক কয়েকটি চিরকুট লিখে যান। এর একটিতে সমকাল কার্যালয়ে গচ্ছিত থাকা তার পাওনা টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা ওই চিরকুটে পাওনা অর্থ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলা হয়। সেই অর্থই সোমবার তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

বরিশালের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন পুলক চ্যাটার্জি। তিনি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী ও মেয়ের উদ্দেশে লেখা একটি চিরকুটে পুলক তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। ছোট ভাই দীপক চ্যাটার্জির কাছেও স্ত্রী ও মেয়েকে দেখভালের অনুরোধ করেছিলেন তিনি।

পুলিশ প্রাথমিকভাবে পুলক চ্যাটার্জির মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, উদ্ধার হওয়া চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সমকাল  সাংবাদিক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: