মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

সারাদেশ

বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে ছিটকে পড়েঅটোরিকশাচাপায়মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার

2026-09-15T21:48:23+00:00
2026-09-15T21:48:23+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
প্রতীকী ছবি
বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে ছিটকে পড়ে অটোরিকশাচাপায় মুহাম্মদ রাহাত (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ রাহাত উপজেলার মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ি এলাকার প্রবাসী রুবেলের ছেলে।

স্থানীয় মুহাম্মদ রিদওয়ান হাসান জানান, রুবেল তার ছেলে রাহাতকে নিয়ে ইছাখালী আদিলপুর এলাকায় বন্ধু জাহেদের বাড়িতে বেড়াতে যান। পরে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে জাকিরাবাদ মদিনা টাওয়ারের সামনে পৌঁছালে মায়ের কোল থেকে শিশুটি হঠাৎ ছিটকে পড়ে যায়। এসময় অটোরিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 


রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সায়দার জিগার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অটোরিকশায় চলাচলের সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সময়ের আলো/এনএন



  বিষয়:   মায়ের কোল  অটোরিকশা  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: