লোহিত সাগর নিয়ে যুবরাজ সালমান- প্রেসিডেন্ট সিসির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লোহিত সাগরে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচলের আহ্বানে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে মিসর। মঙ্গলবার কায়রোতে সৌদি যুবরাজ মোহাম্মদ

2026-09-16T08:49:01+00:00
2026-09-16T08:49:01+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লোহিত সাগর নিয়ে যুবরাজ সালমান- প্রেসিডেন্ট সিসির বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
লোহিত সাগরে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচলের আহ্বানে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে মিসর। মঙ্গলবার কায়রোতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ অবস্থান জানান।

সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবে মিসর সফরে যান মোহাম্মদ বিন সালমান। তার সঙ্গে ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মিসরের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ও মিসরের সম্পর্ক আরব বিশ্বের কাঠামোর মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকে মিসরের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বৈঠকে ইয়েমেন সংকটের একটি টেকসই রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার সাম্প্রতিক সময়ে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব এলাকার কিছু অংশ তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান বাব আল-মানদেব প্রণালি ও লোহিত সাগরে নিরাপদ নৌ চলাচলের গুরুত্বের কথা তুলে ধরেছেন।

এমন সময়ে সৌদি যুবরাজের মিসর সফর হলো, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দর দখল করেছে এবং বাব আল-মানদেব প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের পক্ষ থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত না করার আশ্বাস দেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ তাদের হামলার লক্ষ্য হয়েছে।

লোহিত সাগরে জাহাজ চলাচল কমে যাওয়ার বড় অর্থনৈতিক প্রভাব পড়েছে মিসরে। দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সুয়েজ খালের টোল। লোহিত সাগরের অস্থিরতার কারণে খালটি দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সেই আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে মিসরের সুয়েজ খালের আয় প্রায় ৭ বিলিয়ন ডলার কমেছে। দুই বছরের ব্যবধানে এটি খালটির মোট আয়ের প্রায় ৬০ শতাংশের সমান।

তবে লোহিত সাগরে জাহাজ চলাচলে হুথিদের বাধা দেওয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত সরাসরি সামরিক পদক্ষেপ নেয়নি মিসর। দেশটি নিরাপদ নৌ চলাচলের পক্ষে অবস্থান জানালেও পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের ওপরই গুরুত্ব দিচ্ছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  লোহিত সাগর  সেীদি আরব  মিশর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: