ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন থানায়

2026-09-16T11:12:44+00:00
2026-09-16T11:13:58+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:১৩ এএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করেছে।


অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রামদা, ২টি তরবারি, ১টি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ। পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম হিসেবে ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট ও ৩টি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের কানের দুল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: