গয়না লুটের মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আনন্দ সময়

২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন একটি

2026-09-16T15:02:57+00:00
2026-09-16T15:03:16+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
গয়না লুটের মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত
২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হওয়ার ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন একটি প্যারিসের আদালত। কার্দাশিয়ান নিজেই ক্ষতিপূরণ হিসেবে এই পরিমাণ অর্থ দাবি করেছিলেন বলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক আইনজীবী জানিয়েছেন।

মঙ্গলবার দেওয়া আদালতের রায়ে ডাকাতির ঘটনায় কার্দাশিয়ান ও আরও কয়েকজনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ওই ঘটনায় কার্দাশিয়ানের হোটেল কক্ষে ঢুকে ডাকাতরা ৬ মিলিয়ন ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় গত বছর আটজনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের মধ্যে দুজন পুলিশ পরিচয়ে কার্দাশিয়ানের হোটেল কক্ষে ঢুকে তাকে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলেছিল। পরে তারা তার কাছ থেকে মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে ছয়জনের বয়স বিচারের সময় ৬০ ও ৭০-এর কোঠায় ছিল। এ কারণে ফ্রান্সে তাদের ‘গ্র্যান্ডপা ডাকাত’ নামে পরিচিতি পায়।

রায়ের পর কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট সিমোন হারুশ যৌথ বিবৃতিতে ফরাসি বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল গভীরভাবে বেদনাদায়ক এবং এর প্রভাব এখনো তাদের ওপর রয়েছে। তাদের ভাষ্য, আদালতের এই সিদ্ধান্ত ক্ষতিপূরণের অর্থের চেয়ে জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির সঙ্গে বেশি সম্পর্কিত।

কার্দাশিয়ানের পাশাপাশি তার স্টাইলিস্ট হারুশকেও ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাতির সময় তিনি হোটেল কক্ষে উপস্থিত ছিলেন।

এদিকে, যে হোটেলে কার্দাশিয়ান অবস্থান করছিলেন, সেই হোটেলের এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই ব্যক্তি ডাকাতির ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে ৫ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

আদালত হোটেলটিকেও ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকের সময় ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা কার্দাশিয়ানের কাছ থেকে একটি হীরার আংটিসহ ৬ মিলিয়ন ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে যায়। ওই রাতে তিনি গিভেঞ্চির একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য আংটিটি পরেছিলেন।

গত বছর ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত আটজনের কেউই রায়ের বিরুদ্ধে আপিল করেননি। বিচার-পূর্ব আটক অবস্থায় তারা যে সময় কারাগারে ছিলেন, তা বিবেচনায় নিয়ে দোষী সাব্যস্তদের কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি।

রায়ের পর কার্দাশিয়ান বলেছিলেন, ফরাসি কর্তৃপক্ষের ন্যায়বিচার নিশ্চিতের প্রচেষ্টার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ঘটনাটি তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ছিল এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব তার ও তার পরিবারের ওপর পড়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  কিম কার্দাশিয়ান  ক্ষতিপূরণ 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: