ক্ষুধার্ত সজীবকে গোপনে খাবার-টাকা দিয়েছিলেন তানজিন তিশা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ সেপ্টেম্বর ভোর ৫টায় মারা যান তিনি।

2026-09-16T23:51:07+00:00
2026-09-17T00:02:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মনিরা আক্তার মিঠু
ক্ষুধার্ত সজীবকে গোপনে খাবার-টাকা দিয়েছিলেন তানজিন তিশা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১২:০২ এএম
নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব। সংগৃহীত ছবি
নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ সেপ্টেম্বর ভোর ৫টায় মারা যান তিনি। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

সজীবের মৃত্যুর পর তাকে নিয়ে সহকর্মীদের স্মৃতিচারণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

মিঠু তার স্ট্যাটাসে সজীবের কঠিন সময়ের একটি ঘটনা তুলে ধরেছেন। সেখানে তানজিন তিশার মানবিক সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

মিঠু জানান, একসময় বৃষ্টি ও কাদাপানি পেরিয়ে ‘নোঙ্গর’ নাটকের শুটিং স্পটে এসেছিলেন অসহায় ও ক্ষুধার্ত সজীব। বিষয়টি জানতে পেরে তানজিন তিশা তাকে গোপনে খাবার খাওয়ান। পাশাপাশি সজীবের খালি পকেটে কিছু অর্থও দিয়েছিলেন বলে জানান মিঠু।

মিঠু তার স্ট্যাটাসে লিখেছেন, ‘তুমি সেইদিন বৃষ্টিতে, কাঁদাপানিতে ভিজে নোঙ্গর শুটিং স্পটে আসা অসহায়, ক্ষুধার্ত মানুষটিকে চুপিচুপি খাইয়ে দিয়ে সজীবের শূন্য পকেটে কিছু দিয়ে অপমানিত মানুষটিকে কিছুটা মুহূর্ত বাঁচিয়ে দিয়েছিলে।’


এরপর সজীবের জীবনে ঘটে যাওয়া আরেকটি ঘটনার কথাও তুলে ধরেন মিঠু। তার ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের আগের দিন এবং ঈদের মাত্র চার দিন আগে সজীবকে দেওয়া তিন দিনের শুটিং সূচি বাতিল করা হয়েছিল। এর কারণ হিসেবে তাকে ‘প্যারালাল চরিত্র’ দেখানো হয়েছিল বলে দাবি করেন মিঠু।

মিঠুর স্ট্যাটাসে বলা হয়, পরে তানজিন তিশা, তৌসিফ মাহবুব এবং মিঠু নিজেও খুব সামান্য পারিশ্রমিকে ঈদের আগের দিন সকাল থেকে রাত ১টা পর্যন্ত টানা একটি নাটকের কাজ করে দেন সজীবকে।

কাজ শেষ হওয়ার পর সজীবের মুখে হাসি ফুটেছিল। মিঠুর বর্ণনা অনুযায়ী, সেদিন সজীব তাকে বলেছিলেন, ‘মিঠু আপু, অন্তত ঈদটা উদযাপন করতে পারবো!’

সজীবের সেই কথাই এখন মিঠুর কাছে আরও বেদনাদায়ক স্মৃতি হয়ে ফিরে এসেছে। কারণ, সেই সজীব আর নেই। স্ট্যাটাসের শেষ দিকে সজীবের সঙ্গে খারাপ ব্যবহার করা সেই অভিনেতাকে উদ্দেশ করে মিঠু লিখেছেন, ‘এখন তো গভীর রাত সজীব, তুমি শুয়ে আছো কবরে। সেই প্রতিভাবান নায়কের কি অন্তত আজ,, শুধু আজকের রাতে..সজীবের মুখটা মনে পড়ছে???’

মিঠুর এই স্ট্যাটাসে একদিকে উঠে এসেছে প্রয়াত সজীবের জীবনের কঠিন সময়ের নানা স্মৃতি, অন্যদিকে নতুন করে সামনে এসেছে তানজিন তিশার মানবিক সহযোগিতার বিষয়টি। একই সঙ্গে সজীবের সঙ্গে এক অভিনেতার খারাপ ব্যবহারের ঘটনাটিও নেটিজেনদের মধ্যে আলোচনা তৈরি করেছে। অনেকে পোস্টটি শেয়ার করে জানতে চাইছেন, সেই অভিনেতা কে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মারুফ হোসেন সজীব  তানজিন তিশা  মনিরা আক্তার মিঠু 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: