৩০ বছর পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ক্রীড়া ডেস্ক

খেলা

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনাল ফিরছে বার্সেলোনার ঐতিহাসিক ন্যু ক্যাম্পে। ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু

2026-09-17T00:10:27+00:00
2026-09-17T00:10:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
৩০ বছর পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ এএম 
ছবি : সংগৃহীত
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনাল ফিরছে বার্সেলোনার ঐতিহাসিক ন্যু ক্যাম্পে। ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। এর মধ্যে ২০২৯ সালের ফাইনাল আয়োজন করবে ন্যু ক্যাম্প।

দীর্ঘ তিন দশক পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার এই ঐতিহাসিক মাঠ। ২০২৭-২৮ মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। পরের মৌসুমের শিরোপা নির্ধারণী ম্যাচ বসবে ন্যু ক্যাম্পে।

ন্যু ক্যাম্পে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। সেই ফাইনালে বায়ার্ন মিউনিখকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ৩০ বছর পর আবারও ইউরোপসেরার মঞ্চের ফাইনাল ফিরছে এই মাঠে।

তবে ন্যু ক্যাম্পে এটাই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নয়। এর আগে ১৯৮৯ সালে এই মাঠে ইউরোপিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেবার স্টুয়া বুখারেস্টকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল এসি মিলান।

এদিকে, চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ফাইনালও অনুষ্ঠিত হবে স্পেনে। ২০২৭ সালের ৫ জুন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে বসবে ইউরোপসেরার লড়াই। এরপর ২০২৮ সালে মিউনিখ এবং ২০২৯ সালে বার্সেলোনা—দুই ঐতিহাসিক ফুটবল ভেন্যুতে ফিরবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ৩০ বছর  ন্যু ক্যাম্প  চ্যাম্পিয়নস লিগ  ফাইনাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: