এবার রিয়েলিটি শো-এ সঞ্চালক কোয়েল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার হাজির হতে যাচ্ছেন রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে। জানা গেছে, কোরিয়ান এক রিয়েলিটি শোয়ের ফরম্যাটে

2026-09-17T04:24:36+00:00
2026-09-17T04:24:36+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার রিয়েলিটি শো-এ সঞ্চালক কোয়েল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ এএম 
কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার হাজির হতে যাচ্ছেন রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে। জানা গেছে, কোরিয়ান এক রিয়েলিটি শোয়ের ফরম্যাটে একটি শো শুরু হতে চলেছে বাংলায়। আর সেই শোটির সঞ্চালনায় দেখা যাবে এই অভিনেত্রীকে।  তবে এখনও শোটির নাম কিংবা পরিচালকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতীয় সনি এইট চ্যানেলে প্রচারিত হতে পারে এটি।

যদিও এর আগে টেলিভিশনের পর্দায় একাধিকবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ‘কথা ও কাহিনি’ শিরোনামের একটি টকশো উপস্থাপনাও করেছেন। তবে রিয়েলিটি শোয়ের মঞ্চে উপস্থাপকের ভূমিকায় এবারই প্রথম।

এদিকে অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’ নামের নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। সেই সিনেমায় বাবা টালিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিনয় করছেন মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। এ সিনেমায় আরও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।

গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় অভিনয়ে ফেরেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই সিনেমায় কোয়েলের আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় কোয়েলের। এরপর বন্ধন, নীল আকাশের চাঁদনি, হিরো, প্রেমের কাহিনি, মন মানে না, বলো না তুমি আমার, সাত পাকে বাঁধা, দুই পৃথিবী, পাগলু, হেমলক সোসাইটি, রংবাজ, বেশ করেছি প্রেম করেছিসহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন কোয়েল।

তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। তবে সবশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   রিয়েলিটি শো  সঞ্চালক  কোয়েল মল্লিক  সময়ের আলো  বিনোদন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: