জবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জবি সংবাদদতা

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন

2026-09-17T08:59:02+00:00
2026-09-17T08:59:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
জবি সংবাদদতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম 
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে।

জানা গেছে, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের এক কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


এতে অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের পরিচয় ও তাদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ ছাড়া সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   জবি  মধ্যরাত  ছাত্রদল  দুই গ্রুপের সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: