মার্কিন পাইলট উদ্ধার নিয়ে ‘হলিউডি গল্প’, দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের

2026-09-17T10:04:46+00:00
2026-09-17T10:04:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন পাইলট উদ্ধার নিয়ে ‘হলিউডি গল্প’, দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৪ এএম 
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। সংগৃহীত ছবি
ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, এ ধরনের সাজানো বর্ণনা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো গল্প তৈরি করে। বাস্তবতা বিকৃত করার এ ধরনের চেষ্টা এখন পুরোনো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোহেব্বি বলেন, ‘হলিউডি বর্ণনা উপস্থাপনের অভ্যাস আমেরিকার রয়েছে।’ ইরানে মার্কিন এক পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজের কল্পনায় বারবার জয়ী হয়েছেন এবং ইরানকে পরাজিত করেছেন বলে প্রচার করা হয়েছে। তার ভাষ্য, পরাজয় আড়াল করতে বিভিন্ন স্থান ও ঘটনার চলচ্চিত্রের দৃশ্য একত্র করে এ ধরনের বর্ণনা তৈরি করা হচ্ছে।

আইআরজিসির মুখপাত্র আরও বলেন, একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই সময়ের মধ্যে হামলার শিকার একটি এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যায়।

মোহেব্বি বলেন, ‘এ ধরনের গল্প তৈরি এখন পুরোনো কৌশল এবং এতে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করা যাবে না।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যমে ইরানের আকাশে এপ্রিলে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনে পরিচিত ওই পাইলট উদ্ধারের অভিযানকে ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রতিবেদনে ঘটনাটিকে একটি বিস্তৃত উদ্ধার অভিযান হিসেবে তুলে ধরা হয়।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   ইরান  আইআরজিসি  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস  হোসেইন মোহেব্বি  যুক্তরাষ্ট্র  মার্কিন পাইলট  এফ-১৫  যুদ্ধবিমান  বিমান ভূপাতিত  পাইলট উদ্ধার  ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ  মার্কিন সংবাদমাধ্যম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: