একাদশে ভর্তিতে সবচেয়ে বেশি আবেদন যে ১০ কলেজে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সবচেয়ে বেশি পছন্দের তালিকা পাওয়া গেছে। তালিকায় প্রথম দিকে এগিয়ে রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ,

2026-09-17T10:06:38+00:00
2026-09-17T10:06:38+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তিতে সবচেয়ে বেশি আবেদন যে ১০ কলেজে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সবচেয়ে বেশি পছন্দের তালিকা পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সবচেয়ে বেশি পছন্দের তালিকা পাওয়া গেছে। তালিকায় প্রথম দিকে এগিয়ে রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা সিটি কলেজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা প্রথম পর্যায়ের ভর্তি ফল প্রকাশ করেছে। বোর্ডের সূত্রে আবেদন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ ১০ কলেজের তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ শিক্ষার্থী এবার কোনো কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন গত ২ সেপ্টেম্বর শুরু হয়। যা শেষ হয় ১৩ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।

আবেদনের সংখ্যার হিসাবে এবার শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা ১০টি কলেজের মধ্যে প্রথমে রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ। কলেজটিতে আসন রয়েছে ৯৮১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৭৮টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩৭৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৪০টি। তৃতীয় অবস্থানে থাকা ঢাকা সিটি কলেজে আসন রয়েছে ৪ হাজার ২৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৯৫১টি।


চতুর্থ অবস্থানে রয়েছে সরকারি বাংলা কলেজ। কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৪৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৭১৮টি। পঞ্চম অবস্থানে থাকা বিএএফ শাহীন কলেজ ঢাকায় আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২৭ হাজার ৪৬৬টি। ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ। কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ২০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২২ হাজার ২৭১টি।

সপ্তম অবস্থানে থাকা রাজউক উত্তরা মডেল কলেজে আসন রয়েছে ১ হাজার ৮২০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২১ হাজার ১২৬টি। অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। কলেজটিতে আসন রয়েছে ২ হাজার ৩০০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৮৫৫টি। নবম অবস্থানে থাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে আসন রয়েছে ১ হাজার ৮৮০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৬৫৬টি। দশম অবস্থানে রয়েছে সরকারি তোলারাম কলেজ। কলেজটিতে আসন রয়েছে ১ হাজার ৯৫০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ১৮১টি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   একাদশে ভর্তি  সবচেয়ে বেশি আবেদন  ১০ কলেজে 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: