সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী

2026-09-17T06:35:42+00:00
2026-09-17T06:35:42+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ এএম 
সংগৃহীত ছবি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাউশি।

মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক স্মারকে এ তথ্য চাওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পদোন্নতির জন্য শিক্ষকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই এমন প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।


এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক এমন প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া প্রত্যয়নপত্রও জমা দিতে বলা হয়েছে।

এ চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় তথ্য ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহক মারফত হার্ডকপির দুই সেট করে মাউশিতে পাঠাতে হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিক্ষক  সহকারী শিক্ষক  সিনিয়র শিক্ষক  পদোন্নতি  উদ্যোগ  মাউশি  সময়ের আলো  শিক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: