শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত, আটক ৪

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত

2026-09-17T10:28:23+00:00
2026-09-17T10:28:23+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত, আটক ৪
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ এএম 
রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত, আটক ৪ বন্ধু। ছবি : সময়ের আলো
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।

আহত আনসার সদস্যরা হলেন, মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। চারজনকেই শজিমেক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে তার কয়েকজন বন্ধু শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ট্রলিতে নেওয়াকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে ওই তরুণদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা এক ট্রলিম্যানকে মারধর শুরু করেন।

এ সময় টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ওই ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর ওই তরুণের বন্ধুরা আবার সেখানে এসে ট্রলিম্যানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা তাকে দ্বিতীয় দফায় মারধর শুরু করেন। আনসার সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।


বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। তাদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ট্রলি আনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন তরুণ আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে চার আনসার সদস্য আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই তরুণের চার বন্ধুকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত  আটক ৪ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: