জামিনে কারামুক্ত হলেন গাজী সালাউদ্দিন তানভীর

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয়

2026-09-15T22:32:58+00:00
2026-09-15T22:32:58+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামিনে কারামুক্ত হলেন গাজী সালাউদ্দিন তানভীর
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম 
গাজী সালাউদ্দিন তানভীর। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীরকে গ্রেফতার করে। ওই দিন তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কারাগারে থাকা অবস্থায় তানভীর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে বগুড়া জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।


তানভীরের অসুস্থতার কারণে তার জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করে আসামিপক্ষ। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশের ধারাবাহিকতায় বিষয়টি উচ্চ আদালতে যায়।

পরে আসামিপক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টে জামিনের আবেদন করেন। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন।

জামিনের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আইনজীবী ইজাজ আল ওয়াসী জানান, গাজী সালাউদ্দিন তানভীর প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। গত ১৫ আগস্ট কারাগারে থাকা অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়।

তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে আইনি প্রক্রিয়ায় জামিনের আবেদন করা হয়েছিল। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন বলে জানান তার আইনজীবী।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জামিন  কারামুক্ত  গাজী সালাউদ্দিন তানভীর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: