ব্যাচেলর পয়েন্টের ‘জাকিরের’ আপত্তিকর ভিডিও ভাইরাল

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘জাকির’

2026-09-17T13:59:51+00:00
2026-09-17T13:59:51+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ব্যাচেলর পয়েন্টের ‘জাকিরের’ আপত্তিকর ভিডিও ভাইরাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে নিয়ে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান জানিয়েছেন পাভেল। তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

পাভেল ক্যারিয়ারের শুরুতে ভারতের রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। এর মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পান তিনি।

পরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  সাইদুর রহমান পাভেল  পাভেল  ব্যাচেলর পয়েন্ট  জাকির  জাকির হোসেন নেইমার  ব্যক্তিগত ভিডিও  ভিডিও ভাইরাল  ভাইরাল ভিডিও  নাটক  ছোটপর্দা  বিনোদন  মীরাক্কেল  তপু খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: