তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নেপালের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের

2026-09-17T14:50:45+00:00
2026-09-17T14:53:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বন্যায় ১০ লাখ ডলার সহায়তা
তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ২:৫৩ পিএম
তারেক রহমান ও বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীত
নেপালের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাঠানো এক কূটনৈতিক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এ কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ চিঠির কথা উল্লেখ করা হয়।

চিঠিতে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বালেন্দ্র শাহ লিখেছেন, বাংলাদেশের দেওয়া এই আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


চিঠিতে তিনি বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন। বালেন্দ্র শাহ বলেন, ‘এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির আবেগঘন প্রকাশ।’

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।’

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। এই অর্থ ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য দেওয়া হয়।

সময়ের আলো/মহু

  বিষয়:   নেপাল  বন্যা  তারেক রহমান  বালেন্দ্র শাহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: