নায়িকা দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয় ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে

2026-09-17T17:18:34+00:00
2026-09-17T17:18:34+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নায়িকা দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয় ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ভিডিওতে দেখা যায়, ছবি তোলার সময় উপস্থিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে এড়িয়ে যান তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ নিয়ে যখন নানা আলোচনা, তখন বিষয়টি নিয়ে বেশ কিছু বার্তা দিলেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।  

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে হাসিমুখে জানান, তার আরেকটি কাজ রয়েছে। এরপর কুশল বিনিময় করে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। এ সময় দীঘির মুখেও কিছুটা বিব্রত ভাব ফুটে ওঠে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে জয় লেখেন, বহু মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তোলার জন্য ব্যাকুল থাকেন, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত উৎসাহ দেখা যায়নি।

ঘটনাটি থেকে দুটি স্পষ্ট বার্তা পাওয়ার কথা উল্লেখ করে জয় বলেন, প্রথমত, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্রে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি সুবার্তা। দ্বিতীয়ত, অকারণে কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে যেন শিল্পীদের বিপদে পড়তে না হয়, সে বিষয়ে মন্ত্রী পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।


জয় লেখেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন।’

এ ছাড়া বর্তমান প্রেক্ষাপটে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে এমন সফল আয়োজন করার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানান জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে আখ্যা দিয়ে তার অবদানের প্রশংসা করেন তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নায়িকা দীঘি  তথ্যমন্ত্রী  জয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: