জাকির নায়েকের কাছ থেকে উপহার পেলেন আজহারী

সোশ্যাল মিডিয়া

প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার

2026-09-17T18:25:40+00:00
2026-09-17T18:25:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
জাকির নায়েকের কাছ থেকে উপহার পেলেন আজহারী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
ড. জাকির নায়েকের সঙ্গে মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময় আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিয়েছেন জাকির নায়েক।

মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে এই সাক্ষাতে অংশ নেন বাংলাদেশি ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে আজহারী ও জাকির নায়েককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেট দেখা যায়।


ছবির ক্যাপশনে আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি কিসওয়াতুল কাবা আতর উপহার দিলেন।’

শেষে বিশ্বের সব দায়ীর নিরাপত্তার জন্য দোয়া করে আজহারী লেখেন, ‘দুনিয়ার সকল দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ড. জাকির নায়েক  মিজানুর রহমান আজহারী  উপহার  সাক্ষাৎ 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: