কুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়েই প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অফিসে বসে কাজ করছিলেন কর্মকর্তা। হঠাৎ তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হলো একের পর এক চারটি কুকুর। ভারতের মহারাষ্ট্রের নাসিকে

2026-09-17T19:37:21+00:00
2026-09-17T19:37:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কুকুরের উৎপাত, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়েই প্রতিবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
অফিসে বসে কাজ করছিলেন কর্মকর্তা। হঠাৎ তার টেবিলের ওপর ছেড়ে দেওয়া হলো একের পর এক চারটি কুকুর। ভারতের মহারাষ্ট্রের নাসিকে পথকুকুরের উৎপাত নিয়ে এমন অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনার (ইউবিটি) যুব শাখার কর্মীরা।

নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের অফিসে গিয়ে কুকুরগুলো ছেড়ে দেন যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভেসহ দলের কর্মীরা। এ সময় কর্মকর্তার সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পথকুকুরের সংখ্যা বাড়তে থাকলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি অভিযোগ করে তারা এই অভিনব প্রতিবাদ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিবসেনার (ইউবিটি) যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে একটি বস্তার মুখ খুলে একটি ছোট কুকুরকে ভামরের টেবিলের ওপর ছেড়ে দেন। পাশাপাশি কর্মকর্তার টেবিলে ২০ রুপির নোট দিয়ে তৈরি মালাও রাখা হয়।


রনধাভের দাবি, গত ছয় মাস ধরে পথকুকুরের উৎপাত নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি নগর পঞ্চায়েত। কুকুরের কামড়ে শিশু আহত এবং নারীসহ অনেককে তাড়া করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনাকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে রনধাভে বলেন, আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কর্মকর্তার অফিসে আবারও কুকুর ছেড়ে দেওয়া হবে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   কুকুর  প্রতিবাদ  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: