যুদ্ধ শুরুর পর ইসরায়েলি কারাগারে ৯২ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় অন্তত ৯২ জন ফিলিস্তিনি মারা গেছেন বলে

2026-09-17T21:25:12+00:00
2026-09-17T21:25:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ শুরুর পর ইসরায়েলি কারাগারে ৯২ ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় অন্তত ৯২ জন ফিলিস্তিনি মারা গেছেন। সংগৃহীত ছবি
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় অন্তত ৯২ জন ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস)। সংস্থাটি নিহত বন্দিদের পরিচয়ও প্রকাশ করেছে। মৃতদের মধ্যে গাজা থেকে আটক ৫৩ জন ফিলিস্তিনিও রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) ২১ বছর বয়সী ফিলিস্তিনি বন্দি মোয়াতাজ আল-আত্রাশের মৃত্যুর পর এ সংখ্যা ৯২-এ পৌঁছায়। পিপিএস জানিয়েছে, মৃত্যুর আগে প্রায় এক বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই আটক ছিলেন মোয়াতাজ।

বন্দিদের মৃত্যুর কারণ হিসেবে নির্যাতন, অনাহার, চিকিৎসায় অবহেলা, যৌন নিপীড়ন ও দুর্ব্যবহারের কথা উল্লেখ করেছে পিপিএস। সংস্থাটির ভাষ্য, এসব কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ফলে বন্দিদের মৃত্যু হয়েছে।


এদিকে গাজা থেকে আটক আরও অনেক বন্দির পরিণতি এখনো জানা যায়নি। পিপিএসের দাবি, এসব বন্দির অনেককে জোরপূর্বক গুম করা হয়েছে। বিভিন্ন সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের ভিত্তিতে সংস্থাটি বলছে, বহু বন্দিকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   গাজা যুদ্ধ  ইসরায়েল  ফিলিস্তিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: