দুঃসময়ে সেলিনা জেটলি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। ১৫ বছর ঘর সংসারের পর স্বামী পিটার হাগের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে

2026-09-18T02:46:29+00:00
2026-09-18T02:46:29+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দুঃসময়ে সেলিনা জেটলি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ এএম 
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি : সংগৃহীত
দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। ১৫ বছর ঘর সংসারের পর স্বামী পিটার হাগের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে তার। জীবনের এমন দুঃসময়ে সন্তানদের থেকেও দূরে রয়েছেন তিনি। সম্প্রতি তিন ছেলে উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।

ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে “স্কুলে যাচ্ছি মা” শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।’ 


সন্তানদের স্কুলের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে পুরোনো স্মৃতি তুলে ধরে এই অভিনেত্রী লেখেন, ‘এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোতেও থাকতে পারব না। আমার মন ভেঙে গেছে। বড়দের মধ্যে যাই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা দুজনের ভালোবাসাই পাও।’

ছেলেদের উদ্দেশে সেলিনা আরও লেখেন, ‘তোমাদের কখনো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দুজনকেই ভালোবাসতে পার। মা সবসময় সেটিকে সমর্থন করবে। আমাকে সবসময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। কোনো দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   দুঃসময়  সেলিনা জেটলি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: