প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় আসামি রঞ্জনের জামিন

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি

2026-09-18T07:25:39+00:00
2026-09-18T07:42:51+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনায় আসামি রঞ্জনের জামিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ এএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৭:৪২ এএম
ছবি : সংগৃহীত
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিব ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মাসে একই মামলায় আরও দুই আসামি জামিন পেয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ১, ২ ও ৩ নম্বর ভবনের ছাদ থেকে বিটিসিএলের তামার তার চুরি হয়। চুরি হওয়া সরকারি কেবলের দৈর্ঘ্য প্রায় ১১০ মিটার। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় মামলা করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ জুন সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, চুরি করা কেবল থেকে তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি ভাঙারির দোকানে বিক্রি করা হয়।

পরে রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই তামার ক্রেতা হিসেবে মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে রঞ্জনসহ তিন আসামিই কারাগারে ছিলেন। আদালতের সর্বশেষ আদেশে জামিন পেলেন রঞ্জন চন্দ্র।

সময়ের আল/টিকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  কার্যালয়  রেড টেলিফোন  চুরি  আসামি  রঞ্জন  জামিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: