বাউফলে কীটনাশক পানে নারীর মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার

2026-09-18T14:37:59+00:00
2026-09-18T14:37:59+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাউফলে কীটনাশক পানে নারীর মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলে ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাকিয়া বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তার স্বামীসহ স্বজনরা দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।


বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে কীটনাশক সেবন করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাউফল  কীটনাশক  পান  নারীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: