বোয়ালখালীতে পাহাড়ে মিলল কৃষকের মরদেহ

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি এলাকায় আবদুল মাবুদ (৫৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের

2026-09-18T16:56:28+00:00
2026-09-18T16:57:44+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে পাহাড়ে মিলল কৃষকের মরদেহ
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৪:৫৭ পিএম
আবদুল মাবুদ। ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি এলাকায় আবদুল মাবুদ (৫৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল মাবুদ কড়লডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার বাসিন্দা। লেবু বাগানে কাজের পাশাপাশি পাহাড়ে বিভিন্ন ধরনের চাষাবাদ করতেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরতেন আবদুল মাবুদ। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।


আবদুল মাবুদের ভাগ্নে সাগর তালুকদার বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পাহাড়ে ঘুরে বেড়ানো মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ে বেশ কিছু মহিষ পালন করা হয়। এসব মহিষ অনেক সময় উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   বোয়ালখালী  কৃষক  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: