সম্পর্ক দীর্ঘস্থায়ী করার টোটকা জানালেন বর্ষা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার

2026-09-18T19:12:11+00:00
2026-09-18T19:12:11+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সম্পর্ক দীর্ঘস্থায়ী করার টোটকা জানালেন বর্ষা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
সম্পর্ক দীর্ঘস্থায়ী করার টোটকা নিয়ে নিজের ভাবনা জানালেন বর্ষা। ছবি : সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার সম্পর্ক দীর্ঘস্থায়ী করার টোটকা নিয়ে নিজের ভাবনা জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বর্ষার মতে, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু অর্থ নয়, সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’

সম্পর্কের ক্ষেত্রে সময় ও আচরণের গুরুত্ব তুলে ধরে বর্ষা বলেন, ‘অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।’

তার ভাষায়, ‘সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’


পছন্দের মানুষকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন বর্ষা। তিনি বলেন, ‘আপনার বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে আপনার পছন্দের মানুষটাকে পরিচয় করিয়ে দিন, তাকে পারিবারিকভাবে আপন করে নিন।’

বর্ষার মতে, কোনো সম্পর্ক যখন দুই মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবারের সঙ্গেও যুক্ত হয়, তখন সেখানে মায়া, সম্মান ও দায়বদ্ধতা তৈরি হয়। তাই তিনি মনে করেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য ভালোবাসার পাশাপাশি সময়, যত্ন, সম্মান ও পারিবারিক বন্ধনেরও প্রয়োজন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সম্পর্ক  দীর্ঘস্থায়ী  টোটকা  বর্ষা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: