দেশে ফিরলেন বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি

রাজশাহী ব্যুরো

সারাদেশ

সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)

2026-09-18T21:45:36+00:00
2026-09-18T21:50:36+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেশে ফিরলেন বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৯:৫০ পিএম
সংসদ সদস্য আবু সাইদ চাঁদের কাছে তাদের হস্তান্তর করা হয়। ছবি : সময়ের আলো
সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের কাছে তাদের হস্তান্তর করা হয়। বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্পে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আটক ব্যক্তিরা হলেন, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী, সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম । তাদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অপর দুজন নৌকার মাঝি।

স্বজনরা জানান, ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকাযোগে বাঘায় ফেরার সময় পদ্মা নদীর তীব্র স্রোতে দিকভ্রান্ত হয়ে পড়েন তারা। একপর্যায়ে নৌকাটি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার অভ্যন্তরে চলে যায়। এসময় বিএসএফের একটি টহল দল তাদের আটক করে।

আটকের পর পরিবারের সদস্যরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।


বিষয়টি জানার পর পাঁচ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি রোববার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখেন।

পাঁচজনকে স্বজনদের কাছে হস্তান্তরের সময় আবু সাইদ চাঁদ বলেন, নদীর স্রোতের কারণে ভুলবশত তারা বিএসএফের হাতে আটক হন। তাদের নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে কখনও ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে, কখনও বিজিবির সিওর সঙ্গে, আবার কখনও জেলা প্রশাসকের দফতরে যোগাযোগ করেছি। আমার এলাকার প্রতিটি নাগরিক আমার কাছে নিজ সন্তানের মতো আপন। তাদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে পেরে আমি খুশি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বিএসএফ  আটক  বাংলাদেশি  বাঘা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: