ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর

2026-09-18T21:57:23+00:00
2026-09-18T21:58:57+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৯:৫৮ পিএম
আ খ ম হাসান। ছবি : সংগৃহীত
একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর নতুন চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে সিরিজটির গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। এ পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।


সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সিরিজটির নতুন পর্ব। সেই পর্বের পোস্টারে দেখা মিলেছে আ খ ম হাসানের এক দুর্ধর্ষ লুক। ১২০ নম্বর পর্বের বর্ণনা অনুযায়ী, এক দল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়াও আছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

সময়ের আলো/মহু

  বিষয়:   ব্যাচেলর পয়েন্ট  আ খ ম হাসান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: