বাঁশখালীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন বাবলু (৩০) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় বাহারছড়া ইউনিয়নের রত্নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
জিয়া উদ্দিন বাবলু একই এলাকার আবু আহমদের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি বাহারছড়া ইউনিয়নে মিছিল শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পুলিশ তাদের শনাক্তে কাজ শুরু করে।
এ ঘটনায় গত ১৫ আগস্ট নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের নামে বাঁশখালী থানায় মামলা হয় বলেও জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, তদন্তপূর্বক জিয়া উদ্দিন বাবলু নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা