পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ায় পাকিস্তানজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার করোনাকালের লকডাউনের

2026-09-19T04:21:30+00:00
2026-09-19T04:21:30+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে জ্বালানি সংকট, বিয়েতে এক পদের বেশি খাবারে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ এএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ায় পাকিস্তানজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার করোনাকালের লকডাউনের সময়ের মতো বেশ কিছু কঠোর বিধিনিষেধ জারি করেছে। সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি কেনা এবং বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এক পদের বেশি খাবার পরিবেশন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এসব বিধিনিষেধ ঘোষণা করে। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। তাই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না দিয়ে সরকার ও উচ্চবিত্তদের আগে ত্যাগ স্বীকার করতে হবে।

নতুন নিয়মের আওতায় সরকারি গাড়িতে জ্বালানি ব্যবহারের কোটা এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবার যানবাহন এই বিধিনিষেধের বাইরে থাকবে। একই সঙ্গে সরকারি অর্থে নতুন গাড়ি কেনাও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।


আমোদপ্রমোদ ও বাণিজ্যিক কর্মকাণ্ডেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে রাত ৯টার মধ্যে সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হবে। বিয়ের হলসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ ও ক্যাফে রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অপচয় রোধে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য এক পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। তবে ফার্মেসি, হাসপাতাল, পেট্রোল পাম্প ও আইটি সেবার মতো জরুরি প্রতিষ্ঠানগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এ ছাড়া আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রা পুরোপুরি বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে বিদেশ যেতে হলে তাদের বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে। জ্বালানি সাশ্রয়ে সরকারি দপ্তরের সব বৈঠক অনলাইনে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : ফার্স্টপোস্ট

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পাকিস্তান  জ্বালানি সংকট  বিয়ে  এক পদের খাবার  নিষেধাজ্ঞা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: