রংপুরের পথে ১১ দলের লংমার্চ আজ, চলছে উদ্বোধনী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রংপুরের পথে ১১ দলের লংমার্চ আজ, চলছে উদ্বোধনী সমাবেশ। আট দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই

2026-09-19T07:56:49+00:00
2026-09-19T07:56:49+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রংপুরের পথে ১১ দলের লংমার্চ আজ, চলছে উদ্বোধনী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ এএম 
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে লংমার্চ। ছবি : সংগৃহীত
রংপুরের পথে ১১ দলের লংমার্চ আজ, চলছে উদ্বোধনী সমাবেশ। আট দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।

কর্মসূচির পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাতে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে। আয়োজকদের দাবি, এতে এক হাজারের বেশি যানবাহন যুক্ত হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তাদের দাবির মধ্যে রয়েছে।


লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নেতাকর্মীদের উসকানিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘কর্মসূচিতে কোনো ধরনের ভাঙচুর, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার চিন্তা নেই। আমাদের গোটা কর্মসূচিই হবে শান্তিপূর্ণ।’

আয়োজকেরা জানিয়েছেন, লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখাগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রংপুর  ১১ দল  লংমার্চ  উদ্বোধন  সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: