সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা

সুনামগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন শরফত আলী নামে এক বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে।

2026-09-19T09:25:00+00:00
2026-09-19T09:26:13+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুনামগঞ্জে বিষপানে ৩ সন্তানের মৃত্যু, আশঙ্কাজনক বাবা
সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৯:২৬ এএম
গ্রাফিক : সময়ের আলো
সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন শরফত আলী নামে এক বাবা। এতে তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শরফত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় শরফত আলী তার তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। শরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পায়। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। নিহতদের পরিচয় ও ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  বিষপান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: