আজ ১১ দলীয় ঐক্যের লংমার্চ, সিরাজগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মী

2026-09-19T11:15:30+00:00
2026-09-19T11:18:54+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আজ ১১ দলীয় ঐক্যের লংমার্চ, সিরাজগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:১৮ এএম
লংমার্চ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ছবি : সময়ের আলো
ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিরাপত্তায় হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ হবে। লংমার্চের গাড়িবহর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের বিরতি থাকবে।

জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চ ঘিরে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

লংমার্চ উপলক্ষে নেতাকর্মীদের স্বাগত জানাতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সংলগ্ন বগুড়া মহাসড়কে অস্থায়ী সভামঞ্চও তৈরি করা হয়েছে।


জানা যায়, লংমার্চ ঘিরে মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে। পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও আগতদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ‘লংমার্চ ঘিরে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, লংমার্চ উপলক্ষে হাটিকুমরুলে প্রায় ১ লাখ মানুষের সমাগম হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগতদের সহযোগিতার জন্য ১ হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে লংমার্চের কর্মসূচি সম্পন্ন হবে।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ১১ দলীয় জোট  লংমার্চ  সিরাজগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: