ছাত্রীর চিকিৎসায় শখের কবুতর নিলামে, উঠল ৭০ হাজার টাকা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

ছাত্রীর দুই কিডনি বিকল। তার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন শিক্ষক মো. আব্দুল হামিদ। নিজের

2026-09-19T12:05:11+00:00
2026-09-19T12:13:11+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ছাত্রীর চিকিৎসায় শখের কবুতর নিলামে, উঠল ৭০ হাজার টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:১৩ পিএম
শিক্ষক ও তার শখের কবুতর। ছবি : সংগৃহীত
ছাত্রীর দুই কিডনি বিকল। তার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন শিক্ষক মো. আব্দুল হামিদ। নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর নিলামে তুলে বিক্রি করলেন ৭০ হাজার টাকায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের ফেসবুক গ্রুপে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে কবুতরপ্রেমী অনেক মানুষ অংশ নেন। নিলামে রাসেল রানা নামে একজন সর্বোচ্চ ৭০ হাজার টাকা দিয়ে কবুতর জোড়াটি কিনে নেন।

কবুতর বিক্রির এ টাকা ছাত্রীর চিকিৎসায় খরচ করবেন শিক্ষক। মানবিক উদ্যোগ নেওয়া এ শিক্ষক রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।

অসুস্থ শিক্ষার্থীর নাম সাদিয়া আয়াত। তিনি একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাদিয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


জানা যায়, গত ৩০ আগস্ট রসায়ন বিভাগের শিক্ষার্থীরা সাদিয়া আয়াতের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেন। ছাত্রীর চিকিৎসায় সহায়তার জন্য ১০ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শখের কবুতর জোড়া বিক্রির ঘোষণা দেন আব্দুল হামিদ। 

সহকারী অধ্যাপক আব্দুল হামিদ বলেন, ‘নিলামে যে দাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সীমাবদ্ধতার জায়গা থেকে সাদিয়ার জন্য যতটুকু করা দরকার, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। মেয়েটির যদি এতে সামান্যতম উপকারও হয়, এতে আমার মন শান্তি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমার এ উদ্যোগ শুধু কত টাকা পাবো, তার জন্য নয়; অন্য যেসব বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তি রয়েছেন, তারাও যেন সাদিয়ার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়া। কবুতর নিলামে তোলার মতো অভিনব কাজে এ বার্তা অনেক মানুষের কাছে পৌঁছেছে। আশা করি, যাদের কাছে বার্তা পৌঁছেছে, তারা সহায়তায় এগিয়ে আসবেন।’

সময়ের আলো/মহু

  বিষয়:   চিকিৎসা  কবুতর  নিলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: