হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে হংকংয়ে ঘুরিয়ে দেওয়ার পর এফ-৩৫ যুদ্ধবিমানের কিছু সংবেদনশীল যন্ত্রাংশ হারিয়ে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ সামরিক

2026-09-19T13:41:53+00:00
2026-09-19T13:44:27+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে হংকংয়ে ঘুরিয়ে দেওয়ার পর এফ-৩৫ যুদ্ধবিমানের কিছু সংবেদনশীল যন্ত্রাংশ হারিয়ে গেছে। এর ফলে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চীনের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে পলিটিকো জানায়, গ্রীষ্মকালে এ ঘটনা ঘটে। তবে কেন এফ-৩৫-এর যন্ত্রাংশ বহনকারী চালানটি হঠাৎ হংকংয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

পেন্টাগন যন্ত্রাংশ হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অকার্যকর এফ-৩৫ লাইটনিং-২ যন্ত্রাংশের একটি চালানসংক্রান্ত সমস্যার’ বিষয়ে তারা অবগত এবং যন্ত্রাংশগুলো উদ্ধারে কাজ করছে।

হারিয়ে যাওয়া যন্ত্রাংশের মধ্যে একটি যুদ্ধবিমানের ক্যানোপিও রয়েছে বলে জানিয়েছে পলিটিকো। দুটি সূত্রের দাবি, এ ক্যানোপিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে থাকা বিশেষ ধরনের স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ এটি হাতে পেলে প্রযুক্তিটি বিশ্লেষণ করে অনুরূপ প্রযুক্তি তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, এফ-৩৫ নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের হয়ে একজন মধ্যস্থতাকারী এসব যন্ত্রাংশ পরিবহন করছিলেন। তবে চালানটি কেন হংকংয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়।

বিষয়টি নিয়ে জুন মাসে মার্কিন কংগ্রেসের জাতীয় নিরাপত্তাবিষয়ক গুরুত্বপূর্ণ কমিটি এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের অবহিত করা হয়। আগামী কয়েক সপ্তাহে এ নিয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  এফ-৩৫  এফ-৩৫ যুদ্ধবিমান  চীন  যুক্তরাষ্ট্র  হংকং  পেন্টাগন  লকহিড মার্টিন  সামরিক প্রযুক্তি  স্টেলথ প্রযুক্তি  প্রতিরক্ষা  মার্কিন প্রতিরক্ষা দপ্তর  পলিটিকো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: