খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮

2026-09-19T14:25:06+00:00
2026-09-19T14:26:31+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ২:২৬ পিএম
খুলনা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে ইসলামনগর মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের বাসিন্দা এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা হল সংলগ্ন গলির একটি ভবনের পঞ্চম তলার মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল যুবক চুরির অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর করে ও মাথার চুল কেটে দেয়। নির্যাতনের একপর্যায়ে যুবকটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে রাত ১টা ৩০ মিনিটের দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল সূত্র জানায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দাবি করেছিলেন যে, চুরি করে পালানোর সময় ওপর থেকে লাফ দিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তবে, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি সন্দেহজনক মনে হয়। আজমলের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে তাকে পৌঁছে দিতে আসা যুবকরা দ্রুত সেখান থেকে চলে যায়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ‘পুলিশের একটি টিম ইতোমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   খুলনা  চুরি  যুবক  হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: