জুয়ার আসরে অভিযান, দেড়লাখ টাকাসহ গ্রেফতার ১৪

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসর থেকে এক লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে

2026-09-19T17:16:26+00:00
2026-09-19T17:18:41+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুয়ার আসরে অভিযান, দেড়লাখ টাকাসহ গ্রেফতার ১৪
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৫:১৮ পিএম
জুয়ার আসর থেকে গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসর থেকে এক লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রৌমারী উপজেলার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও অভিযানকারী দল যৌথভাবে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে নগদ এক লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, একরামুল হক (৪৫), নুরুল আমিন (৫৬), ছহিবর রহমান (৪০), ভোলা মিয়া (৬০), জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), আব্দুল গফুর (৪২), কামাল হোসেন (৩৮), আব্দুল মান্নান (৩৮), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), শালু মিয়া (৫২), অফিল উদ্দিন (৪৪) ও রাশেদুল ইসলাম (৪০)।


রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, মামলার পর তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জুয়ার আসর  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: