ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশি ৩৩ মাস কারাগারে থাকার পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। ভুরুঙ্গামারী থানা পুলিশের

2026-09-19T11:33:15+00:00
2026-09-19T11:34:47+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতে ৩৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:৩৪ এএম
আব্দুল জলিল, মুজাফফর হোসেন ও শারমিন আক্তার। ছবি : সময়ের আলো
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশি ৩৩ মাস কারাগারে থাকার পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করে। পরে ভূরুঙ্গামারী সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। 


ফেরত আসা ৩ বাংলাদেশী হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।

আজিম উদ্দিন জানান, বাংলাদেশী এই ৩ নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এবং ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পান। শুক্রবার বিকেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

ওসি আরও জানান, তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  কারাভোগ  বাংলাদেশি  অনুপ্রবেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: