নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বেতন স্কেল-২০২৬ এ সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতার হার ও প্রাপ্যতার বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া

2026-09-19T17:17:14+00:00
2026-09-19T17:17:14+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় বেতন স্কেল-২০২৬ এ সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতার হার ও প্রাপ্যতার বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত নতুন গেজেটে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গ্রেড ও কর্মস্থলভেদে মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে। তবে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের হারেই বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

জানা গেছে, নতুন বেতন স্কেলে চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত কর্মচারীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর ১ দিন বয়স থেকে অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।

এদিকে, পেনশনভোগীদের ক্ষেত্রে বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার হার আরও ধাপে ধাপে বাড়বে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর এক দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর এক দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।


গেজেট অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গ্রেড-২০ এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬ এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মচারীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। অন্যান্য নির্ধারিত সিটি করপোরেশন ও সাভার-কক্সবাজার পৌর এলাকায় এ হার ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৪৫ শতাংশ।

গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ঢাকা শহরে বাড়ি ভাড়া হবে মূল বেতনের ৫০ শতাংশ, অন্যান্য নির্ধারিত শহরে ৪০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ। গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত এ হার যথাক্রমে ৪৫, ৩৫ ও ৩০ শতাংশ। আর গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব পর্যায়ে ঢাকা শহরে ৪০ শতাংশ, অন্যান্য নির্ধারিত শহরে ৩০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ২৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নতুন পে-স্কেল  বাড়ি ভাড়া  চিকিৎসা ভাতা 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: