প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ১৯.০৯.২০২৬ ৯:৩৮ পিএম
‘অভিযাত পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে ‘অভিযাত পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা কয়েক মিনিটে আগুন নিয়ন্ত্রণে করে ফেলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে ওই বাসটিতে আগুনের ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এই বাসে আগুনের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।
সময়ের আলো/কেএইচও