দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

খেলা

বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়কের মাইলফলকের ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

2026-09-19T21:26:49+00:00
2026-09-19T21:26:49+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়কের মাইলফলকের ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা মাইকেল ওলিসে।

বায়ার্নের হয়ে ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের শততম বুন্দেসলিগা গোলটি করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচে এই মাইলফলকে পৌঁছে ইতিহাস গড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর আগে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড ছিল ডিয়েটার মুলারের। এফসি কোলনের হয়ে ১২৯ ম্যাচে ১০০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি। কেইন তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য থামেননি কেইন। ৫৪ মিনিটে আরও একবার বল জালে পাঠিয়ে বুন্দেসলিগায় তার গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান তিনি। বায়ার্নে যোগ দেওয়ার পর টানা তিন মৌসুমেই ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর বুন্দেসলিগার প্রথম মৌসুমে ৩৬ এবং পরের মৌসুমে ২৬ গোল করেছিলেন তিনি। এর মধ্যে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগার শিরোপাও জিতেছেন কেইন।

বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলকও দ্রুততম সময়ে স্পর্শ করেছিলেন কেইন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০৪তম ম্যাচে সেই কীর্তি গড়েন তিনি। একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও তখন তার দখলে যায়। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ড ১০৫ ম্যাচে ১০০ গোল করেছিলেন।


ইউনিয়ন বার্লিনের বিপক্ষে জোড়া গোল করে বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫১।

এদিকে ম্যাচে বায়ার্নের গোল উৎসব শুরু করেন জামাল মুসিয়ালা। ১৮ মিনিটে তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে কেইনের পেনাল্টি গোলের পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান ওলিসে।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বায়ার্ন। ৭০ মিনিটে ইসমায়েল সাইবারিও গোল করার পর ৭৩ ও ৭৬ মিনিটে পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে।

৭-০ গোলের বড় জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে আছে ফ্রেইবুর্গ ও বরুসিয়া ডর্টমুন্ড।

সময়ের আলো/টিকে
  বিষয়:   দ্রুততম  গোল  কেইন  ইতিহাস  ওলিস  হ্যাটট্রিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: